শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মুম্বাই বিমানবন্দরে ৪৪টি ভাইপার সাপসহ ভারতীয় আটক

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০১ টাইম ভিউ

থাইল্যান্ড থেকে বিষধর ভাইপার সাপ নিয়ে আগত একজন ভারতীয় নাগরিককে মুম্বাই বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তিনি এই সাপগুলো লাগেজে ভরে পাচার করে এনেছিলেন। মুম্বাই কাস্টমসের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রীটির চেক-ইন লাগেজে ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার লুকিয়ে রাখা হয়েছিল।

তবে ওই ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে। তার কাছে আরও তিনটি স্পাইডার-টেইলড হর্নড ভাইপার ছিল। এই সাপগুলো বিষধর, তবে সাধারণত ছোট পাখি শিকার করে। এর পাশাপাশি পাঁচটি এশীয় পাতাকচ্ছপও ছিল তার কাছে।মুম্বাই কাস্টমস উদ্ধার করা সাপ ও কচ্ছপের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, নীল ও হলুদ রঙের বিষধর সাপগুলো একটি বালতিতে কিলবিল করছে। মুম্বাই বিমানবন্দরে সাপ জব্দ করা তুলনামূলক বিরল ঘটনা। কাস্টমস কর্মকর্তাদের স্বর্ণ, নগদ অর্থ, গাঁজা কিংবা যাত্রীদের পেট থেকে কোকেইনের বড়ি উদ্ধার করতে বেশি দেখা যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বাই বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা একজন পাচারকারীকে পাঁচটি সিয়ামাং গিবনসহ আটক করেছিলেন। এগুলো হচ্ছে ছোট আকৃতির বানর যা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বনাঞ্চলে পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর