শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট

মেক্সিকোয় মাদক তৈরির কারখানা ধ্বংস

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

মেক্সিকোর একটি মাদক তৈরির কারখানা ধ্বংস করেছে দেশটির নৌবাহিনী। এ তথ্য জানিয়েছে মেক্সিকোর একাধিক গণমাধ্যম।

উত্তরাঞ্চলীয় শহর এল-ডোরাডোর ঐ কারখানা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর পাশাপাশি উদ্ধার করা হয় মাদক তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মেক্সিকোর নৌবাহিনী।

এতে বলা হয়, কারখানাটি থেকে প্রায় ৪ হাজার কেজি ক্রিস্টাল মেথ মাদক জব্দ করা হয়েছে। এছাড়াও, পাওয়া গেছে ২ হাজার কেজির বেশি রাসায়নিক দ্রব্য। এর পাশাপাশি, আটক করা হয়েছে সাড়ে ২৮ হাজার লিটারের বেশি তরল পদার্থ।

ধারণা করা হচ্ছে, এসব উপাদান মাদক তৈরিতে ব্যবহৃত হতো। জব্দ করা এসব রাসায়নিক পদার্থ ধ্বংস করা হয়েছে বলেও দাবি মেক্সিকো কর্তৃপক্ষের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর