শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মেঘভাঙা বৃষ্টিতে হড়কা বান, জম্মু-কাশ্মীরে নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৬ টাইম ভিউ

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর সৃষ্ট হড়কা বানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

চাশোতি থেকেই শুরু হয় বার্ষিক মচাইল মাতা যাত্রা। দুর্ঘটনার পর এ যাত্রা স্থগিত করা হয়েছে। বন্যায় বহু তীর্থযাত্রী আটকা পড়েন, উদ্ধারকারীরা ইতোমধ্যে অনেককে উদ্ধার করেছেন।কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানান, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ মিলে উদ্ধার অভিযান চালাচ্ছে। এনডিআরএফের ১৮০ জন কর্মী অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর