শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মেয়ের হাত-পা বাঁধা ছবি পাঠানো দিয়ে বাবার কাছে মুক্তিপান দাবী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

 আন্তর্জাতিক ডেস্ক: মেয়ের হাত-পা বাঁধা ছবি পাঠানো হয় বাবার কাছে। অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে ৩০ লাখ রুপি। উপায় না দেখে পুলিশের কাছে ছুটে যান বাবা। কিন্তু পুলিশ তদন্ত শুরু করলে সামনে আসে অন্য এক কাহিনি।

মেয়ে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজিয়েছিলেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশে।পুলিশের কাছে বাবা অভিযোগ দায়ের করার সময় বলেন, তিনি তাঁর মেয়ের হাত-পা বাঁধা ছবি পেয়েছেন। তাঁর মেয়ে রাজস্থানের কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন।

ওই তরুণীর বাবা অভিযোগে আরো বলেন, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করা হয়েছে। কোটা পুলিশ পরে জানায়, ওই মেয়েকে কেউ অপহরণ করেনি বলে প্রাথমিক তদন্ত থেকে জানা যায়। ২১ বছরের ওই তরুণী তাঁর অপহরণের মিথ্যা ঘটনা সাজিয়েছিলেন।

কোটার পুলিশ সুপার অমৃতা দুহান বলেছেন, ‘এখন পর্যন্ত তদন্তে যে প্রমাণ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, মেয়েটির বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটিত হয়নি এবং কোনো অপহরণের ঘটনাও ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর