শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিল্লাল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১০ জুন) সকাল ৮টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার সরাতৈল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল ঢাকা জেলার ডেমরা উপজেলার ২৩/১১ বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকার আনিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন বিল্লাল।

পথিমধ্যে মহাসড়কের সরাতৈল এলাকায় মোটরসাইকেলটি উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে আরোহী মারা যান। পরে এ খবর পেয়ে ঘটনাস্থল নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই ইউসুব আলী জানান, মহাসড়কের সরাতৈল নামক স্থানে একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহী নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, রাতে ঝড়-বৃষ্টি ও এই দুর্ঘটনার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৮/১০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও কোথাও যানজট সৃষ্টি ও থেমে থেমে যানবাহন চলাচল করে। ফলে অনেকে ভোগান্তি এড়াতে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করেন পরিবহন চালকরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর