সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, তাদের ধরা হচ্ছে মিরপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় চলছে’ এ অভিযোগ সত্য নয় বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, সুনির্দিষ্ট মামলা রয়েছে, শুধু তাদের ধরা হচ্ছে।

বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আসাদুজ্জামান খান কামাল বলেন, যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, অন্যায় করেন তাদের খুঁজে বের করে ধরবে এটাই নিয়মিত কার্যক্রম। যাদের ধরা হচ্ছে যদি আপনারা দু-একজনের নাম বলেন তাহলে আমি বলে দিতে পারবো তাদের বিরুদ্ধে কতোগুলো পরোয়ানা ছিলো।

পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। মঙ্গলবার (৯ মে) অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। আর বাংলাদেশের কাছে অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ সবই পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর