বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯ টাইম ভিউ
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতের পিটিআই-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের উচ্চপর্যায়ের দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইসলামাবাদে এই আলোচনার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই এই প্রস্তুতির কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেছেন, যা এই আলোচনার ক্ষেত্র প্রস্তুত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সংকটের শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। যুদ্ধবিরতির শুরুর দিকে ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ ম্যারাথন আলোচনা হলেও কোনো চূড়ান্ত শান্তিচুক্তি সম্ভব হয়নি।

প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশই পুনরায় সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে। উভয় পক্ষই ভেন্যু হিসেবে ইসলামাবাদের প্রতি তাদের আস্থা বজায় রেখেছে। একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের লক্ষ্যেই পাকিস্তান এখন দ্বিতীয় দফার এই গুরুত্বপূর্ণ সংলাপ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর