শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি নাগরিকত্বের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ টাইম ভিউ
যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি নাগরিকত্বের সুযোগ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এ তথ্য জানান এবং পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন।

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল পোস্টে বলেন, “যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।”

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভিসা পেতে আগ্রহী ব্যক্তিদের প্রথমে ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে চাপ দিলে আবেদন ফরম আসবে। ফরম পূরণ ও জমা দেওয়ার সময় আবেদনকারীকে দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ২১ হাজার ৯৬৪ টাকা) ফি, যা ভিসা প্রসেসিংয়ের জন্য যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) নেবে।

আবেদনপত্র যাচাইয়ের পর আবেদনকারীকে জানানো হবে এবং এরপর ভিসার জন্য ‘চাঁদা’ হিসেবে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা) দিতে হবে। ওয়েবসাইটে এই ‘চাঁদা’কে উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প গোল্ড ভিসা গ্রিন কার্ডের মতো মর্যাদা রাখবে। গ্রিন কার্ডধারীর মতোই এই ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমতি পাবেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “মূলত এই ভিসা একপ্রকার গ্রিন কার্ড, তবে এটি প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে অনেক ভালো, শক্তিশালী এবং নাগরিকত্ব লাভের জন্য আদর্শ পথ।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর