যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত বন্দুক হামলায় আট শিশু নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। শ্রিভপোর্ট শহরে রোববার স্থানীয় সময় ভোর প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ওয়েন স্মিথ। খবর এপি। নিহত শিশুদের বয়স এক বছর থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে। অপরাধস্থলটি তিনটি ভিন্ন স্থানে বিস্তৃত ছিল। সন্দেহভাজন হামলাকারী পুলিশের হাতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ কিছু শিশু হামলাকারীর আত্মীয় ছিল।
লুইজিয়ানা স্টেট পুলিশ আরও জানিয়েছে, গোয়েন্দারা ঘটনাটি তদন্ত করছে। রাজ্য পুলিশ প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে এ ঘটনা সংক্রান্ত ছবি, ভিডিও বা তথ্য রয়েছে, তাদের তা তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়েছে।