সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী, বিপত্নীক স্বামী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক যত দ্রুত সম্ভব সংসদে সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় স্কুলশিক্ষার্থী অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ টাইম ভিউ
যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার
ছবি-সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইঞ্জিনিয়ার রিফাত আহমেদকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাড়িতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার কলিম উদ্দিনের বয়স ৬০ বছর। পরিবার জানিয়েছে, তিনি পেশায় কৃষক এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তবে পুলিশ বলছে, কলিম উদ্দিন আওয়ামী লীগের সমর্থক—এমন তথ্যের ভিত্তিতে তাকে একটি চলমান মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য তাদের বাড়িতে যান। পুলিশ পরিচয় দেওয়ার পর তার স্বামী দরজা খুলে দেন। ওই সময় বাড়িতে তিনি, তার স্বামী, মেয়ে ও ছেলের স্ত্রী ছিলেন।

হাসিনা বেগমের ভাষ্য, পুলিশ প্রথমে ছেলে রিফাত আহমেদ সম্পর্কে জানতে চায়। রিফাত বাড়িতে নেই এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার সঙ্গে পরিবারের যোগাযোগ নেই—এ কথা জানানো হলে পুলিশ তার স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তাকে থানায় নেওয়া হয় এবং রোববার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।তিনি দাবি করেন, তার স্বামী কৃষক এবং কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার নামে কোনো মামলাও ছিল না।

কলিম উদ্দিনের মেয়ে হ্যাপী আক্তার বলেন, তার ভাই রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি বাড়িতে থাকেন না। পরিবারের সদস্যদের সঙ্গেও তার যোগাযোগ নেই। ভাইকে না পেয়ে বাবাকে পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর