শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

যৌন হেনস্তার দায়ে ডোনাল্ড ট্রাম্পের ৫০ লাখ ডলার জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৩২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : লেখক ই জিন ক্যারলকে যৌন নিপীড়নের দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ওই নারী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তবে ধর্ষণ প্রমাণিত না হলেও তাকে যৌন হেনস্থা ও মানহানির প্রমাণ মিলেছে। খবর: আল-জাজিরা।

নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে স্থানীয় সময় মঙ্গলবার (৮ মে) বিকেলে সাতদিনের দেওয়ানি বিচারের পর রায় পড়ে শোনানো হয়।রায়ে জানানো হয়, ই জিন ক্যারলকে যৌন নিপীড়নের পাশাপাশি পরে তাকে মিথ্যাবাদী আখ্যায়িত ও অপমান করেন ডোনাল্ড ট্রাম্প। ৯০’র দশকের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট স্টোরে ক্যারল যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।

নিউ ইয়র্ক টাইমস, সিএনএন এবং অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৯ সদস্যের জুরি মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প লেখক ক্যারলকে ধর্ষণ করেননি। তবে তাকে যৌন নিপীড়ন এবং মানহানির করা হয়েছে।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যতোদিন পর্যন্ত রায়টি আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে, ততোদিন ক্ষতিপূরণ দিতে হবে না।

এদিকে, লিখিত বিবৃতিতে লেখক ক্যারল বলেন, আমার সুনাম ফিরে পেতে এবং আমার জীবন ফিরে পেতে আমি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। বিশ্ব অবশেষে সত্যটি জানতে পেরেছে। এই বিজয় শুধু আমার জন্য নয়, প্রত্যেক নারীর জন্য।

অপরদিকে, ট্রাম্প তাৎক্ষণিকভাবে তার সোশ্যাল মিডিয়া সাইটে বিবৃতি দিয়ে ফের একই দাবি করে জানিয়েছেন, তিনি ক্যারলকে চেনেন না। তার বিরুদ্ধে দেওয়া রায়কে ‘লজ্জাজনক’ এবং ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাইনি শিকারের ধারাবাহিকতা’ হিসাবে উল্লেখ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর