শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ টাইম ভিউ

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাতমাথা এলাকার চায়না টকিজের কাছে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস এবং রংপুরের কাউনিয়া থেকে ছেড়ে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রলির ৩ যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেইসঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৮ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নগরীর সাতমাথায় চায়না টকিজ সংলগ্ন এলাকায় নৈশকোচ ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। বাকি দুইজন ভিন্ন স্থানে নিহত হয়েছেন। তবে এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর