শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রংপুরে বিনোদনকেন্দ্রের পাশে ধানখেতে পড়ে ছিল আলোকচিত্রীর লাশ

নাহিদ সরকার , রংপুর :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুর এলাকায় অবস্থিত বিনোদনকেন্দ্র ভিন্নজগতের পাশে ধানখেতে পড়ে ছিল শৌখিন এক আলোকচিত্রী তরুণের লাশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার হওয়া তরুণের নাম সিয়াম মিয়া (২৩)। তিনি গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের লারচাঁদপুর নয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি ভিন্নজগতে শৌখিন আলোকচিত্রী হিসেবে ছবি তুলতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিন্নজগতের পাশে তিস্তা ব্যারাজ প্রকল্পের একটি সেতুসংলগ্ন ধানখেতে ওই তরুণের লাশ পড়ে ছিল। খলেয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য রাকিবুল ইসলাম লাশটি দেখে গঙ্গাচড়া থানা-পুলিশকে জানান। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

লাশের সুরতহাল প্রতিবেদনে নিহত তরুণের মাথার ওপরের বাঁ পাশে, গলার বাঁ ও ডান পাশে ছুরিকাঘাতে জখম হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর