রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ রংপুরে শিক্ষক পরিবার হত্যা: গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা ডিবি হেফাজতে ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী ফেসবুক ছাড়লেন সংগীতশিল্পী আসিফ আকবর ঢাকায় রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি নেপালে আরও ২ হ্রদে জমছে পানি, নতুন করে বন্যার ঝুঁকি

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা ডিবি হেফাজতে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা ডিবি হেফাজতে
ছবি-সংগৃহীত

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি ও তার পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, আজ বিকালে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

এর আগে, গত ২২ আগস্ট ওই বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০),  মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

চারজনকে হত্যার এ ঘটনায় রবিবার (২৩ আগস্ট) নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। রাতেই তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়। পরে মঙ্গলবার মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। পুলিশ দাবি করেছে, এই তিনজন ঘটনার রাতে একসঙ্গে ইয়াবা সেবন করেছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর