বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Mostbet Canlı Casinoda Oynamanın Avantajları সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর Juega En 1xslots Casino Online Disadvantage Miles De Juegos সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী Рабочее Зеркало 1xbet: Как Найти рабочее Зеркало Сайта 1xbet” নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর চেষ্টায় নারীসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ টাইম ভিউ
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর চেষ্টায় নারীসহ আটক ৪
ছবি-সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম বা গ্রাফিতিতে কালি লেপে দিতে গিয়ে পুলিশের হাতে চারজন আটক হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) দুপুরে গ্রাফিতি মোছার চেষ্টা করার সময় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রাফিতি মুছে ফেলার সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় বাধা দেওয়া হলে সেখানে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত এক নারী কালি ছেটানোর চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্য আটকান। এ বিষয়ে জানতে চাইলে উক্ত নারী জানান, তারা ‘ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদ’ হিসেবে এ কর্মসূচি পরিচালনা করছিলেন।

পুলিশি বাধার মুখে পড়ে আয়াসের নেতৃত্বে সেখানে উপস্থিত ব্যক্তিরা স্লোগান দিতে শুরু করেন। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই চারজনকে থানা হেফাজতে নিয়ে যায়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, আটক তিন পুরুষ ও এক নারীকে থানায় রাখা হয়েছে। তাঁদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সেগুনবাগিচা এলাকার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরিচ্ছন্নতা অভিযানের পর দেওয়ালে সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা কালজয়ী ব্যক্তিত্ব যেমন- শিল্পাচার্য জয়নুল আবেদিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রাফিতি আঁকা হয়। তবে শুক্রবার ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজে কতিপয় ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা নিয়ে বিতর্ক তোলা হয়। এর জের ধরে শনিবার দুপুরে গ্রাফিতিগুলো মুছে ফেলতে যান ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর