শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৫ টাইম ভিউ

রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। রাজশাহী স্টেশনের ম্যানেজার শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিলো। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। কোনো ট্রেনেই যাত্রী ছিল না। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, যেহেতু ট্রেনটি পদ্মা এক্সপ্রেসের লাইনে পড়েছে তাই রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বন্ধ থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর