শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে জমি ‘দখলের চেষ্টা’, পুলিশ হেফাজতে ৭ পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা রাত ১১টার মধ্যে বার বন্ধের অভিন্ন নীতিমালা চেয়ে রিট আবেদন মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনকে ৬ মাসের জামিন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ১৫ ককটেল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির

রাত ১১টার মধ্যে বার বন্ধের অভিন্ন নীতিমালা চেয়ে রিট আবেদন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
রাত ১১টার মধ্যে বার বন্ধের অভিন্ন নীতিমালা চেয়ে রিট আবেদন
ছবি-সংগৃহীত

রাজধানীর গুলশান, বনানী ও উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে বার ও অ্যালকোহল পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো রাত ১১টার মধ্যে বন্ধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অ্যাডভোকেট এস. এম. জুলফিকুর আলী জুনু রিট দাখিল করেন।রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট বিশেষায়িত পুলিশ ইউনিটের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনারকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, যেসব বার বা অ্যালকোহল পরিবেশনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৈধ লাইসেন্স, সরকারি প্রজ্ঞাপন, আদেশ, বিধি বা অন্য কোনও আইনগত দলিলে নির্দিষ্ট বন্ধের সময় রয়েছে, সেই সময় কঠোর ও অভিন্নভাবে বাস্তবায়ন করতে হবে।

একইসঙ্গে দেশে সব বারের জন্য বর্তমানে কোনও অভিন্ন জাতীয় বন্ধের সময় না থাকলে রাত ১১টার মধ্যে বার বন্ধ এবং অ্যালকোহল পরিবেশন বন্ধ করার একটি অভিন্ন নীতি চালু করা যায় কিনা, তা পরীক্ষা, বিবেচনা ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর