মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ১৫ ককটেল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির মুক্তিযোদ্ধা ও শহীদের ‘সঠিক তালিকা’ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা

আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ১৫ ককটেল উদ্ধার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ টাইম ভিউ
আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ১৫ ককটেল উদ্ধার
ছবি-সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নায়মুর হাসান জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে অভিযানে যায় এসআরবির একটি দল। সেখানে প্রাথমিক তথ্যে ২০টির বেশি ককটেল ও পেট্রোলবোমার সন্ধান পাওয়া গেলেও তল্লাশির পর ১৫টি ককটেল উদ্ধার করা হয়। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসআরবির কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয় সরণি সংলগ্ন মাঠে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থলে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি টিমও পৌঁছেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ককটেলগুলো কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে জড়ো করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর