শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রাশিয়ায় বারুদ কারখানায় বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৩ টাইম ভিউ

রাশিয়ার রায়জান অঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন বলে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাজধানী মস্কো থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বে বিস্ফোরণ ঘটে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছেন।রায়জান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগার পর বিস্ফোরণটি ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ আগুন লাগার কারণ প্রকাশ করেনি এবং কারখানাটিতে কী উৎপাদন হত তাও নিশ্চিত নয়।

এর আগে ইউক্রেইনীয় ড্রোন হামলায় রায়জান অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক অবকাঠামোতে আঘাত হোনোর খবর পাওয়া যায়। রাশিয়ার কিছু গণমাধ্যম জানিয়েছে, গানপাউডারে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর