শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প: ইতিহাসের অন্যতম তীব্রতম কম্পন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপদ্বীপের উপকূলে উৎপত্তি হওয়া ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দশটি ভূমিকম্পের তালিকায় স্থান করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিজ্ঞান ও টেকটোনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক হেলেন ইয়েনেশাভস্কি বিবিসিকে জানিয়েছেন, এটি ২০১০ সালে চিলির বিওবিও এবং ১৯০৬ সালের একুয়েডরের এস্মেরালদাসে সংঘটিত ভূমিকম্পের পাশাপাশি ইতিহাসের ষষ্ঠ তীব্রতম কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চিলির ওই ভূমিকম্পে ৫২৩ জন নিহত এবং তিন লাখ ৭০ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। অন্যদিকে, একুয়েডর-কলম্বিয়া সীমান্তবর্তী ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রাণ হারিয়েছিল প্রায় ১ হাজার ৫০০ মানুষ। এই সুনামির প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে স্যান ফ্রান্সিসকো পর্যন্ত তার ঢেউ পৌঁছায়।

উল্লেখযোগ্যভাবে, রেকর্ডকৃত পঞ্চম সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পটিও সংঘটিত হয়েছিল রাশিয়ার এই কামচাটকা উপদ্বীপেই। ১৯৫২ সালে ক্রাই অঞ্চলে সংঘটিত ওই ৯ মাত্রার ভূমিকম্পটি ছিল বিশ্বের ইতিহাসে প্রথম রেকর্ডকৃত ‘নাইন-ম্যাগনিচিউড’ ভূমিকম্প। তার ফলে সৃষ্ট সুনামি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপে আঘাত হানে এবং অন্তত ১০ লাখ ডলারের ক্ষতি সাধিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর