শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রুশ প্রতিরক্ষামন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই পুতিন তার দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছেন। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নতুন একজনের নামও প্রস্তাব করা হয়েছে। ৬৮ বছর বয়সী সের্গেই শোইগু ২০১২ সাল থেকে এই পদে ছিলেন। তাকে এবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিযুক্ত করা হবে।

খরব বিবিসির।
রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে প্রকাশিত কাগজপত্রে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর পদে সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হবেন উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ। টানা দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছেন এবং শোইগু সেই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন। প্রেসিডেন্ট পুতিন চান নিকোলাই পাত্রুশেভের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা পরিষদের দায়িত্ব নিক শোইগু।

তবে পাত্রুশেভের নতুন পদ কী হবে তা এখনও স্পষ্ট নয়।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত সামরিক পটভূমি বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শোইগুকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সের্গেই শোইগু ১৯৯০ এর দশকে জরুরি ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।

২০২৩ সালে রাশিয়ার যুদ্ধ পরিচালনার বিষয়ে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন শোইগু। প্রিগোজিন মস্কোর বিরুদ্ধে স্বল্পস্থায়ী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং ভাইরাল হওয়া অডিও বার্তাগুলোতে তিনি শোইগুকে ‘অপ্রীতিকর ব্যক্তি’ এবং ‘বয়স্ক ক্লাউন’ হিসেবে আখ্যায়িত করেন। তবে ২০২৩ সালের আগস্টে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো যাওয়ার সময় ওয়াগনারের এই প্রধান বিমান দুর্ঘটনায় মারা যান।

বিবিসি জানিয়েছে, শোইগুর স্থলাভিষিক্ত হতে যাওয়া বেলোসভের অল্পবিস্তর সামরিক অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন অর্থনীতিবিদ হিসেবেই বেশি পরিচিত।

বিশ্লেষকেরা বলছেন, পুতিন সম্ভবত অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টায় আন্দ্রেই বেলোসভের দ্বারস্থ হয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, একজন বেসমারিক ব্যক্তিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া নিঃসন্দেহে নতুন আবিষ্কার।
এদিকে স্থানীয় গণমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, পদ বদলির বিষয়ে রুশ সিনেটররা আগামী ১৩ মে কমিটির অধিবেশন এবং ১৪ মে ফেডারেশন কাউন্সিলের বৈঠকে মনোনীত প্রার্থীদের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। প্রেসিডেন্ট পুতিনের মনোনীত অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদের জন্য ভ্লাদিমির কোলোকোল্টসেভ, জরুরী পরিস্থিতি মন্ত্রীর জন্য আলেকজান্ডার কুরেনকভ, পররাষ্ট্রমন্ত্রীর জন্য সের্গেই লাভরভ এবং বিচারমন্ত্রীর জন্য কনস্ট্যান্টিন চুইচেঙ্কো।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর