শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

লক্ষ্মীপুরে সৌদির সঙ্গে মিল রেখে ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপন

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর; রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ বিভিন্ন এলাকায় প্রায় সহস্রাধিক মুসল্লি এ দিন ঈদের নামাজ আদায় করেন।

সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা, নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ একাধিক স্থানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।জানা গেছে, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা এসব এলাকায় বসবাস করেন। তারা সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর