সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগ ইস্যুতে দুই দলের নিরাপত্তাহীনতা দেখছেন মাহফুজ আলম ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১০ লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করার দাবি হিজবুল্লাহর বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধবিরতি না মানলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: গালিবাফ

লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২ টাইম ভিউ
লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

লেবাননে ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম সোমবার (১ জুন) এ তথ্য জানিয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও সেটি লঙ্ঘিত হওয়ায় ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত আলোচনা ও খসড়া বিনিময় প্রক্রিয়া স্থগিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। এসব বিষয়ে ইরান ও প্রতিরোধ অক্ষের অবস্থান পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না বলেও জানানো হয়েছে।

তাসনিমের দাবি, তেহরান ও তার আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলো এখন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের বিষয়টি বিবেচনায় রেখেছে। একই সঙ্গে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার বিষয়টিও তাদের আলোচ্যসূচিতে রয়েছে। এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বাহিনী ওই এলাকায় জাহাজে হামলা চালিয়েছিল।

এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হামলার নির্দেশ দেন। অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সিএনএনকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর