শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

লেবাননের ১০০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

লেবাননের দক্ষিণে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। রোববার (১৩ অক্টোবর) ভোর রাতে এ হামলা চালায় ইসরায়েল। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে হামলা জোরদার করেছে তেল আবিব, যার সর্বশেষ নজির মসজিদ ধ্বংস করা।লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কেফার তিবনিট গ্রামে স্থানীয় সময় ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মসজিদটিতে হামলা চালায় ইসরায়েল।

ওই এলাকার মেয়র ফুয়াদ ইয়াসিন বলেন, মসজিদটি সীমান্ত এলাকার ৮ কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় এটি ধ্বংস হওয়ার ফলে এই এলাকার মুসল্লিরা একত্রিত হওয়ার সুযোগ হারিয়েছে। তিনি আরো বলেন, মসজিদটি ১০০ বছরের পুরনো এবং স্থানীয়রা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এর চত্বরে জড়ো হতেন। গত এক বছর ধরে গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ চলছে। তবে গত ২৩ সেপ্টেম্বরের পর এ সংঘর্ষ আরো মারাত্মক আকার ধারণ করেছে।

এরইমধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় এক হাজার ২৬০ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখের বেশি মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর