রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সদস্য সম্রাট, অনুষ্ঠান হওয়ার কথা ছিল সামনে মাসে একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের দোষ স্বীকার দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর মার্কিন পারমাণবিক বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু-নিখোঁজ,তদন্তের নির্দেশ ট্রাম্পের সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃ‍‍ত্যু ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল হরমুজে ‘পুলিশি ভূমিকা’ নিলে মার্কিন জাহাজ ডুবানোর হুঁশিয়ারি ইরানের শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি

শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
শত্রুদের পরাজয়ের আরেকটি 'তিক্ত স্বাদ' দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় জানিয়েছেন, শত্রুদের ‘নতুন পরাজয়ের তিক্ত স্বাদ’ দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে দেশটির নৌবাহিনী। শনিবার (১৮ এপ্রিল) ইরানের সেনা দিবস উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ছয় সপ্তাহে মোজতবা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি বা তার কোনো ভিডিও বার্তাও প্রকাশিত হয়নি। শনিবারের লিখিত বার্তায় তিনি হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কথা বলেননি। পরিবর্তে ইরানের সেনাবাহিনীকে ‘সাহসিকতার সঙ্গে ভূখণ্ড, জলসীমা ও দেশের পতাকা রক্ষার জন্য’ প্রশংসা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি এই পদে স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেওয়ার পর গত ছয় সপ্তাহে তার নামে কয়েকটি লিখিত বিবৃতি প্রকাশ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর