আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন জেলবন্দি ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী৷ ইরানে নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রামের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি তাকে বেছে নিয়েছে৷ ইরানের কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৩ বার তাকে আটক করেছে৷ বিভিন্ন অভিযোগে ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে৷ তারপরও অধিকার আদায়ের লড়াই থেকে বিচ্যুত হননি তিনি৷ এখনও জেলে বন্দি আছেন নার্গিস৷
শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

২০১১ সাল থেকে মোহাম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।