শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহসান কবির শরীফ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে নিহত আহসান কবির শরীফের বাবা হুমায়ুন কবির সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।এছাড়া আসামি করা হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২৩ জনকে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে পিডিকে পেট্রলপাম্পের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আহসান কবির শরীফ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর