শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন নেই

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৩১ টাইম ভিউ

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ সংবলিত অডিও ফাঁস কিংবা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন—এইসব ঘটনার পরও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানে এখনো কোনো পরিবর্তন হয়নি বলে জানাচ্ছে দিল্লির ওয়াকিবহাল মহল।

বিবিসি বাংলা’র প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার বিচার দাবিতে বাংলাদেশ সরকারের কোনো অনুরোধ ভারত এখনো আমলে নেয়নি এবং তাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার কোনো সম্ভাবনাও নেই বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।ভারতে আশ্রয় নেওয়ার পর গত ১১ মাস ধরে শেখ হাসিনা নিয়মিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন। ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তাঁর সর্বশেষ লাইভে এই প্রসঙ্গগুলোর কোনোটিই আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেননি তিনি।

এদিকে, বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং শেখ হাসিনার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাঝে বাড়ছে আলোচনার ঘনত্ব। কিন্তু দিল্লির কূটনৈতিক মহলে এখনো তাকে নিয়ে আগের অবস্থানেই অনড় থাকতে দেখা যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর