শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

সমাবেশে ট্রাম্পের ওপর হামলা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৫ টাইম ভিউ

নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ আরও একজন নিহত হয়েছেন। হামলার সময় ঠিক কী ঘটেছিল তা উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তিনি সমাবেশে বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কী বলছিলেন সেটিই কেবল শুনতে পারছিলেন। তখনি ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে।
তবে বিবিসি প্রত্যক্ষদর্শীর এই বর্ণনা পুরোপুরি যাচাই করে দেখতে পারেনি।
 
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই হামলার শিকার হন তিনি। হামলার সময় সমাবেশে প্রথম সারির আসনে থাকা রিপাবলিকান সিনেটের প্রার্থী ডেভ ম্যাককরমি জানিয়েছেন, তিনি ট্রাম্পের ওপর হামলার ঘটনা দেখেছেন। তার পেছনে একজন গুরুতর আহত হয়েছেন বলে মনে হচ্ছে।
 
এদিকে নির্বাচনী সমাবেশে হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর