শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট
ছবি-সংগৃহীত

ইসরাইলে পরবর্তী সরকার গঠনের জন্য রোববার মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থন জানানোর পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে বৃহস্পতিবার এ ঘোষণা দেন হারজোগ। আলোচনায় সাবেক সেনাপ্রধান আইজেনকোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৬৭ জন আইনপ্রণেতা। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন ৪৬ জন।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে হারজোগ বলেন, ‘পরামর্শের ফলাফল হয়তো আপাতদৃষ্টে স্পষ্ট মনে হতে পারে, তবে বিভিন্ন জোটের মধ্যে এবং জোটগুলোর অভ্যন্তরীণ পারস্পরিক ভেটোর কারণে কার সরকার গঠনের বাস্তব সম্ভাবনা সবচেয়ে বেশি, তা বলা কঠিন।’ শুক্রবার ও শনিবার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনা শেষে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নেতানিয়াহুর দল লিকুদ এককভাবে সর্বোচ্চ ২৭টি আসন পেলেও তাঁর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে মধ্য-বাম থেকে ডানপন্থি দলগুলোর সমন্বয়ে গঠিত আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৪৮। এ নির্বাচনে ইসরাইলের ফিলিস্তিনি আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দুটি দল নজিরবিহীনভাবে ১৯টি আসনে জয় পেয়েছে।

নেতানিয়াহুর মতো আইজেনকোটও আরব দলগুলোর সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন। তবে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে আরব দলগুলো প্রেসিডেন্টের কাছে আইজেনকোটের নাম সুপারিশ করেছে।

এদিকে সামরিক বাহিনীতে কট্টর অর্থোডক্স ইহুদিদের যোগদান থেকে অব্যাহতি দেওয়ার বিল পাস করতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র ইউনাইটেড তোরাহ জুডাইজম এবার কোনো পক্ষকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে রাজনৈতিকভাবে বড় ধরনের চাপে পড়েছেন নেতানিয়াহু।

ক্ষমতা হারানোর আশঙ্কার মধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। তবে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোহলবার্গ জানিয়েছেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে গণতন্ত্রের মৌলিক ভিত্তি উল্লেখ করে তিনি নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর