শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সরকারি ভূমি দখল করে স্থাপনা নির্মাণের চলছে প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে পাকা-কাঁচা স্থাপনা। উপজেলার লেমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কালিদাস পাহালিয়া নদীর পূর্ব পাশে লেমুয়া বাজারের প্রধান সড়কের পাশের জায়গা দখল করে স্থানীয় কিছু ভূমিদস্যু যেন স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। অবস্থাদৃষ্টে মনে হয়, যেন তাদের নীরব সম্মতিতেই চলছে সরকারি ভূমি দখলযজ্ঞ।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার লেমুয়া বাজারের প্রধান সড়কের পাশে রুবেল নামে এক প্রভাবশালীর নেতৃত্বে পাউবোর জায়গা দখল করে সেখানে বর্তমানে কয়েকটি পাকা দোকানঘর নির্মাণের কাজ চলছে। তড়িঘড়ি স্থাপনা নির্মাণে দিনের পাশাপাশি রাতেও চলছে নির্মাণকাজ। নির্মাণ করা হয়েছে বহুতল ভবনও। কয়েকটি নতুন নির্মিত পাকা দোকানঘর বানানোর কাজ। দোকানে চলাচলের সুবিধার্থে সড়ক ঘেঁষে বানানো হয়েছে সিঁড়ি। এ ছাড়া সড়কের দুই পাশ দখল করে বাঁশের বেড়া ও টিনের ছাউনিতে নির্মাণ করা বেশ কয়েকটি দোকানঘরের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে নতুন নতুন দোকানঘর।

 

অবৈধ দখলদার আবদুল মান্নান, রুবেল মিয়া, চৌধুরী প্লাজার আক্তার মিয়া, জাহাঙ্গীর হার্ডওয়্যার, আলমগীর হার্ডওয়্যার, সেলিম ভূঞা, তাজুল ভূঞা, সবুজ মিয়া ফার্নিচার দোকানসহ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থায়ী বহুতল স্থাপনা নির্মাণ করেছে।

স্থানীয় লোকজন জানান, পাউবো কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ব্যাপারে কেউ কখনও কর্ণপাতও করেনি। ধারণা করা হচ্ছে- পাউবো লোকজনের সঙ্গে অবৈধ যোগসাজশে দিনরাতে স্থাপনা নির্মাণের কাজ চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর