শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সহিংসতার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সব সহিংসতার ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছে জাতিসংঘ। সোমবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এ কথা বলেন।

মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব। মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছেন।

ফারহান হক আরো বলেন, সংসদ নির্বাচনের দিকে দেশটি (বাংলা‌দেশ) এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব। তি‌নি নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর