শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাঁতী লীগের নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৩৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বগুড়ার আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীবকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বগুড়া জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে সাময়িক অব্যাহতি পাওয়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব নিজেকে আওয়ামী পরিবারের সন্তান দাবী করে বলেছেন, জেলা কমিটি থেকে অব্যাহতির বিষয়টি আমাকে জানানো হয়েছে। আবেগ তাড়িত হয়ে গত ১৪ আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম।

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলার বিষয়টি মাথায় আসার পর সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করে দিই। এই ভুলের কারণে আমি দু:খ প্রকাশ করেছি এবং ক্ষমা প্রার্থী। এছাড়া আমি কখনোই সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয়, সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থি এমন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।

বগুড়া জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন বিষয়টি নিশ্চিত করে বলেন সংগঠন বিরোধী ও আদর্শ বিরোধী যদি কেউ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় তবে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর