শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাতক্ষীরায় বজ্রপাতে মাছ চাষীর মৃত্যু

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

সাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে আবুল কাশেম (৪০) নামের এক মাছ চাষীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে মাছের ঘেরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, আবুল কাশেমকে আমার পাশ কাটিয়ে দ্রুত ঘেরের দিকে যেতে দেখি। ঘেরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। দূর থেকে ধোয়ার মতো উড়তে দেখলে আশপাশের লোকজনকে বলি। কাছে গিয়ে দেখি, অচেতন অবস্থায় পড়ে আছে কাশেম। পরে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুজ্জামান বজ্রপাতে মাছ চাষীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর