শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ ২ জনের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

বজ্রপাতে খুলনার কয়রা উপজেলার দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নেবুবুনিয়ায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৩৭) ও মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এ সময় গুরুতর আহত হন নাজমুলের নানা মুছা গাজী।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে এসেছিলেন তারা। সেখান থেকে চারজন মোটরসাইকেলযোগে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রার উদ্দেশ্যে রওনা দিলে দুপুর ১টার দিকে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়া ৩নং এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় তারা একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নিলে বজ্রপাতে এনায়েত ও নাজমুল ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া নিহত নাজমুলের নানা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আর খবর পেয়ে নিহতদের স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বর দিদারুল ইসলাম বলেন, ‘তারা গাবুরায় আত্মীয়ের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে যায়। বৃহস্পতিবার ফেরার পথে বৃষ্টিতে একটি ঘেরে আশ্রয় নেয়। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর