সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত চিকিৎসাধীন একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৮৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আকাশ মাহমুদ (২১) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার চর কল্যাণপুর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। বর্তমানে তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের পরিবারের দাবি, আকাশ মাহমুদ একটি তামাকজাত পণ্য তৈরির কোম্পানিতে চাকরি করতো।

জানা যায়, গত ৯ জুলাই রাতে সিগারেট সরবরাহ শেষে বাসায় ফেরার পথে ব্যাংক কলোনি এলাকায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাবার সময় পেছন দিক থেকে কিশোর গ্যাংয়ের হামলায় মারাত্মকভাবে আহত হয় আকাশ। ধারালো অস্ত্রের আঘাতে দুই হাত, বুক ও পেটের বাম পাশে গুরুতর জখম হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর