শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ৩৬ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো প্রদেশে একটি ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) ভোরের আগে হামলা চালায় ইসরায়েল। এই অঞ্চলে হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্রের ডিপো রয়েছে বলে জানা গেছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়।

সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী নিহত ও আহত হয়েছে। সিরিয়ার একটি সামরিক সূত্র সানাকে জানিয়েছে, ‘আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে ইসরায়েলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্বে আথ্রিয়ার দিক থেকে একটি বিমান হামলা শুরু করে। এই হামলায় বেসামরিক এবং সামরিক কর্মী নিহত ও আহত হয়েছে।

এএফপি এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘বিদেশি মিডিয়ার প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করবে না তারা।

সূত্র : এএফপি

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর