শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সিলেটে শিশু মুনতাহা হত্যায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) খুনের ঘটনায় চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ) আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল এই আদেশ দেন।চার আসামি হলেন- কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীমা বেগম ওরফে মার্জিয়া (২৫), তার মা আলিফজান বেগম (৫৫), একই গ্রামের ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)। তারা সবাই শিশু মুনতাহার প্রতিবেশী।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে চার আসামিকে আদালতে নেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই শামসুল আরেফিন জিহাদ ভূইয়া আসামিদের ৭ দিনের করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মুনতাহা সিলেটের কানাইঘাটের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। ৩ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল রোববার ভোররাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর