শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সে দিনের পর আর রান্নাও করি নাই; আনারকন্যা ডরিন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলার আসামিদের জবানবন্দিতে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এদিকে ভারতের সিআইডি আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল দিতে ডেকেছে।

এ অবস্থায় বাবা হারানোর ব্যথা, কষ্ট ও যন্ত্রণার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ডরিন। শুক্রবার (১২ জুলাই) দেয়া একাধিক পোস্টে তিনি নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন।

এক আবেগঘন পোস্টে ডরিন লিখেছেন বাবাকে হারানোর পর থেকে তিনি আর কোনোকিছু রান্না করেন না। পোস্টে তিনি লিখেন, আমার আব্বু, সে দিনের পর থেকে আর রান্নাও করি নাই। আর তো ভালো লাগে না, কিছু বানাইতে।
একই দিনের অন্য এক পোস্টে তিনি লিখেছেন, ‘আর তো কথা হলো না আব্বু তোমার সাথে। তুমি কি জানো আমি অসুস্থ, বেশকিছু দিন ধরে। আর তো দেখতে পেলাম না তোমাকে আব্বু। খুব কষ্ট হয় আমার তোমার জন্য আব্বু।
উল্লেখ্য: গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।

পাঁচদিন পর ১৮ মে বরাহনগর থানায় এমপি আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপর আর খোঁজ মেলেনি তিন বারের এ সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, কলকাতার পাশেই নিউটাউন এলাকায় সাঞ্জীভা গার্ডেনস নামে একটি বহুতল আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি তার মরদেহ।  

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর