শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সেনাপ্রশিক্ষণ বাধ্যতামূলক করে আইন জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : নতুন আইনে ১৮ থেকে ৩৫ বছর বয়সের সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সের সব নারীদের অন্তত দুই বছর সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের সব তরুণ-তরুণীদের জন্য সেনাপ্রশিক্ষণ বাধ্যতামূলক করে আইন জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এ আইন জারির ঘোষণা আসে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে একটি বিবৃতিতে জান্তা সরকার বলেছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘প্রয়োজনীয় উপবিধি, পদ্ধতি, ঘোষণা আদেশ, বিজ্ঞপ্তি এবং নির্দেশাবলি প্রকাশ করবে’।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সশস্ত্র বাহিনী। অভ্যুত্থান রক্তপাতহীন ভাবে হলেও পরে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে মিয়ানমার জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জান্তা সরকার কঠোর হাতে ওই বিক্ষোভ দমন করে। বহু বিক্ষোভকারী প্রাণ হারান। গ্রেপ্তার হন আরো অনেকে।

সে সময় বড় বড় শহরগুলোতে বিক্ষোভ দমন করা সম্ভব হলেও বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আদিবাসী বিচ্ছিন্নতাবাদী নানা সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর লড়াই শুরু হয়।

গত বছর শেষভাগে বিচ্ছিন্নতাবাদী কয়েকটি দল জোট গঠন করে সেনাবাহিনীর বিরুদ্ধে তুমুল আক্রমণ শুরু করে এবং গত কয়েক মাসে সেনাবাহিনীকে হারিয়ে তারা বেশ কিছু এলাকার দখল নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর