শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট

‘সেফ জোনে’ ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের ‘সেফ জোন’ ঘোষিত আল মাওয়াসি এলাকায় খোলা আকাশের নীচে আশ্রয় নেয়া অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবারের (১২ জুলাই) ওই বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আহত হয়েছেন প্রায় ৩০০ নিরপরাধ ফিলিস্তিনি।

রবিবার (১৪ জুলাই) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানান। খবর আনাদোলুর।

তিনি বলেন, ইসরায়েলের এ হামলাই প্রমাণ করে গাজায় আর কোনো নিরাপদ স্থান নেই। আমি গভীরভাবে মর্মাহত আশ্রয়হারা নিরপরাধ মানুষদের হত্যার ঘটনায়। খান ইউনিসের এই শরনার্থী শিবিরে নারী ও শিশুদের ওপর চালানো এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলা চালানো আল-মাওয়াসির এলাকাকে ইসরায়েল ‘সেফ জোন‘ হিসেবে ঘোষণা করেছিল এবং ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছিল।

ইসরায়েলি এক কর্মকর্তার দাবি, তারা হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ও উপ-প্রধান রাফা সালমাকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তাদের হামলাটি একটি উন্মুক্ত এলাকায় চালানো হয়েছে যেখানে শুধু হামাস সন্ত্রাসীরাই ছিল, কোনো বেসামরিক ফিলিস্তিনি ছিল না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর