শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

সোমালিয়ার সমুদ্র সৈকতে আত্মঘাতী হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় ৬৩ জন।স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) গভীর রাতে রাজধানী মোগাদিশুতে লিডো সমুদ্র সৈকতে একসাথে বোমা হামলা এবং বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ ঘটনার দায় স্বীকার করেছে। আল জাজিরা জানায়, বিচ ভিউ হোটেলের প্রবেশপথে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার মাধ্যমে হামলা শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অন্যান্য হামলাকারীরা হোটেলে বন্দুক হামলা চালানোর চেষ্টা করে এবং সমুদ্র সৈকতে লোকজনের ওপর গুলি চালায়। সে সময় সমুদ্র সৈকতে অনেক পর্যটক হাঁটছিলেন বা বসে ছিলেন।

পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন এই হামলায় ৩২ জনেরও বেশি বেসামরিক মানুষ মারা গেছে এবং প্রায় ৬৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই সব হামলাকারীকে হত্যা করেছে এবং বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল এমন একজনকে আটক করেছে।‘ তিনি আরো বলেন, এ ঘটনায় একজন সৈন্য নিহত এবং আরেকজন আহত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেন, আমি অনেক লোককে [মাটিতে] ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি এবং তাদের মধ্যে কয়েকজন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছিল।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, লিডো সৈকতে লোকজনের সাঁতার কাটার সময় বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসী এই হামলা রাতে ঘটেছে, যখন সৈকতটি সবচেয়ে বেশি জনাকীর্ণ ছিল।

লিডো সমুদ্র সৈকত, মোগাদিশুর একটি জনপ্রিয় এলাকা। সোমালিরা তাদের সপ্তাহান্ত উপভোগ করার দরুন এলাকাটি শুক্রবার রাতে ব্যস্ত থাকে। তবে এলাকাটি অতীতেও আল-শাবাব যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর