শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সোহাগ হত্যাকাণ্ড: পরিবারের পাশে বিএনপি ও বিচারের দাবিতে বিক্ষোভ র‍্যালী

জাবের আহমেদ রাইয়ান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৪ টাইম ভিউ

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগের পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি গত রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বরগুনার পাথারঘাটার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় বরগুনা জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সহায়তা গ্রহণের সময় নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম ও তার সন্তানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লাকি বেগম হৃদয়বিদারক কণ্ঠে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমার স্বামীকে অমানবিকভাবে হত্যা করা হয়েছে। এমন নির্মমতা যেন আর কোনো পরিবারের ওপর না আসে। আমার সন্তানরা বাবা হারিয়েছে, আমি স্বামী হারিয়েছি। আমি এই হত্যার ন্যায়বিচার চাই।” তার এই আবেদন উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে।

নুরুল ইসলাম মনি বলেন, “বরগুনার কাকচিড়ার সন্তান সোহাগের এই নৃশংস হত্যাকাণ্ডে তারেক রহমান গভীরভাবে মর্মাহত। তার নির্দেশে বিএনপি এই পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।” তিনি আরও বলেন, “কিছু মহল এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি সব ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। আমাদের দলের কেউ এমন অপরাধে জড়িত থাকলেও তাদের শাস্তির দাবি আমরা জানাব।” তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনি প্রক্রিয়ায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সোহাগের হত্যাকাণ্ডের পেছনে ছিল চাঁদাবাজির দ্বন্দ্ব। অভিযুক্তরা প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সোহাগ এই দাবি প্রত্যাখ্যান করায় তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া হয়। গত বুধবার তাকে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার জন্য চাপ প্রয়োগ করা হয়। তিনি অস্বীকৃতি জানালে জনসমক্ষে পাথর দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

বিএনপির এই মানবিক উদ্যোগ এবং ন্যায়বিচারের জন্য জোরালো অবস্থান স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। দলটি সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর