শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

স্বৈরাচার বাশার আল-আসাদ পালিয়েছেন, নিশ্চিত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

সিরিয়ার দুই যুগের স্বৈরশাসক বাশার আল আসাদ দেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানায়, আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। তবে আসাদ কোথায় গেছেন তা জানায়নি মস্কো। খবর আল-জাজিরার। সিরিয়ায় ব্যাপক অজনপ্রিয় হওয়া সত্ত্বেও আসাদকে ক্ষমতায় রাখতে চেয়েছিল রাশিয়া। সম্প্রতি বিদ্রোহীদের দমনে সিরিয়ায় সামরিক অভিযানও করেছিল দেশটি। তবে তারা পেরে ওঠেনি। আসাদের আরেক মিত্র দেশ ছিল ইরান।

ইতোমধ্যে সিরিয়ায় ক্ষমতা দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। চুরি ও রাহাজানি ঠেকাতে রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছেন তারা। এবার সরকার গঠনের পালা। তবে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এর মাধ্যমে দেশটিতে বাথ পার্টির পাঁচ দশকের শাসনকালের অবসান হলো।

আসাদের দেশত্যাগের খবর শুনে রাস্তায় নেমে এসেছেন সাধারণ জনতা। বিজয়োল্লাসে ফেলে পড়েছেন মানুষ। আসাদের পতনের ঘটনায় ইসরাইলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, সিরিয়ার অধিকাংশ জায়গা এখন আল-কায়েদা এবং আইএসআইএস সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রণে। আমরা আমাদের নিরাপত্তা জোরদার করছি এবং গোলান মালভূমিতে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই পরিবর্তন রাতারাতি হয়নি। গত ১৩ বছর ধরে সিরিয়া সংকটে ছিল। আমরা এই পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার জন্য কাজ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর