শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

চট্টগ্রামে ৮ বছর আগে রাউজান উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার রায়ে চার আসামির ফাঁসি, একজনকে যাবজ্জীবন এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন ও মো. এরশাদ। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

একই রায়ে সুদীপ চৌধুরী প্রকাশ সঞ্জীব চৌধুরী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।সূত্রটি জানায়, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা করে আসামিদের বিরুদ্ধে এই রায় প্রদান করেন আদালত। রায় প্রদানকালে আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে একজন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৩ আসামি পলাতক আছেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৫ জুন রাউজান উপজেলার চিকদাইর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে সৌরভ চৌধুরী বাদী হয়ে ছয়জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত রায় প্রচার শেষে আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর