শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

হবিগঞ্জের বাহুবলের পুটিজুরি বাজারে মা-মেয়ে হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার বাহুবল উপজেলার নোয়াওই গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতল ভবনে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ (মঙ্গলবার) দুপুরে তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করা হোক বলেও দাবি করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর