শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হরমুজ প্রণালী পারাপারের জন্য টোলের পরিমাণ নির্ধারণ ইরানের, দিতে হবে বিটকয়েন বা ইউয়ানে

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯৭ টাইম ভিউ
হরমুজ প্রণালী পারাপারের জন্য টোলের পরিমাণ নির্ধারণ ইরানের, দিতে হবে বিটকয়েন বা ইউয়ানে

বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে এবার কঠোর বিধিনিষেধ ও টোল আরোপ করেছে ইরান। ওয়াশিংটন পোস্ট ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে এই পথ ব্যবহারকারী প্রতিটি তেলের জাহাজকে ব্যারেল প্রতি ১ ডলার করে টোল দিতে হবে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই অর্থ পরিশোধ করতে হবে হয় ক্রিপ্টোকারেন্সি (যেমন বিটকয়েন) অথবা চীনা মুদ্রা ইউয়ানে।

 

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ঘোষণা অনুযায়ী, খালি জাহাজকে কোনো ফি দিতে না হলেও পণ্যবাহী জাহাজকে আগেভাগেই টোল পরিশোধ করতে হবে। একটি সুপার ট্যাংকার পার হতে এখন থেকে কয়েক মিলিয়ন ডলার খরচ হবে। এছাড়া, জাহাজগুলোকে অবশ্যই ইরানের উপকূলের খুব কাছ দিয়ে অর্থাৎ কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে চলাচল করতে হবে। বন্ধুপ্রতিম দেশের জাহাজগুলো অগ্রাধিকার পেলেও শত্রুভাবাপন্ন দেশের জাহাজের ক্ষেত্রে কড়াকড়ি বা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

মূলত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতেই এই কৌশল নিয়েছে তেহরান। ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থার বাইরে লেনদেন করতেই ক্রিপ্টো ও ইউয়ানকে বেছে নেওয়া হয়েছে। আঞ্চলিক সূত্রগুলো বলছে, ইউয়ানে টোল আদায় ইতিমধ্যে শুরু হয়েছে, যা উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, এর ফলে দীর্ঘমেয়াদে তেলের বিশ্ব বাণিজ্য পশ্চিমা ব্যবস্থা থেকে বিচ্যুত হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর