শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হরমুজ প্রণালীতে ভারতগামী থাই পতাকাবাহী জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৪ টাইম ভিউ
হরমুজ প্রণালীতে ভারতগামী থাই পতাকাবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালীর কাছে থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়েল থাই নেভি। এ ঘটনায় ২০ জন নাবিককে উদ্ধার করা হলেও আরও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। বুধবার (১১ মার্চ) অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের নৌবাহিনী ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে এবং বাকি তিনজনকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

রয়্যাল থাই নেভি এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস নিশ্চিত করেছে, হরমুজ প্রণালিতে জাহাজটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের খালিফা বন্দর থেকে কয়েক ঘণ্টা আগে জাহাজটি ছেড়ে যাওয়ার পরই হামলার শিকার হয়েছিল।

থাইল্যান্ডের কোম্পানি প্রেসিয়াস শিপিংয়ের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার জাহাজ ময়ুতি নারী সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে ভারতের কান্দলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটি হামলার মুখে পড়ে। পরে ইরান এ হামলার দায় স্বীকার করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর