শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: টিআইবি যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৬ হাজার টন সামরিক সরঞ্জাম পেল ইসরায়েল হামে আরো ২ জনের মৃত্যু পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল দেশে জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে, লোডশেডিংও কমে গেছে :সংসদে জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুল টাঙ্গাইল হাসপাতালে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু ভরিতে ৪০৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর গুম-খুন ও নির্বাসনের যাতনা আমি বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা যেতে দেবো না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন-অগ্রযাত্রার প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

হামে আরো ২ জনের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে কারও মৃত্যুর ঘটনা নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ ৩০ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৪৯। আর এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২২৭।

গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮ জন। আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫১। আর ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৩১।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৫৮ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ৭৫৬।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর