সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শিয়া সম্প্রদায়ের অংশগ্রহণে শেষ হলো মহররমের শোক মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২০৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের অংশগ্রহণে শেষ হলো মহররমের শোক মিছিল। আজ শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়, যা শেষ হয় বকশীবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমণ্ডি লেকে গিয়ে।

এদিন সকাল ৯টা থেকেই শিয়া সম্প্রদায়ের অনুসারীরা হোসেনি দালানে জড়ো হতে থাকেন। মিছিলে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষরা অংশ নিয়েছেন। শোকের মাতমে শরিক হয়েছেন ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি তুলে। মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ, র‌্যাব, সোয়াতসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দিবসটি শান্তিপূর্ণ ও নিরাপদে পালন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। এদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্র নিষিদ্ধ করেছিল পুলিশ। আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়।

ইসলামের ইতিহাসে মহররম মাসের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন। দিনটি আশুরা হিসেবে পালন করে বিশ্ব মুসলিম সম্প্রদায়। কারবালার বিয়োগান্তক স্মৃতি স্মরণে শোকের আবহে পালিত হয় পবিত্র আশুরা।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) শিশুসন্তান জয়নাল আবেদীন ও তার বংশধরসহ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদতবরণ করেন। এছাড়াও বিভিন্ন ঘটনার কারণে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। রোজাসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে মুসলিমরা দিনটি উদযাপন করে থাকেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর